‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ জুন পর্যন্ত গড়ালে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়বে’

‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ জুন পর্যন্ত গড়ালে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়বে’
বিশ্ব খাদ্য কর্মসূচির লোগো।
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ জুন পর্যন্ত গড়ালে আরও সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। খবর আল জাজিরার।

ইরানের ওপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ দীর্ঘ হলে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সংস্থাটির সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও শিপিং খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।

তিনি বলেন, এতে বৈশ্বিক ক্ষুধার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্তমানে তীব্র ক্ষুধার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ। যুদ্ধ দীর্ঘ হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad