অধ্যাদেশ থেকে আইনে দুই বাজেট প্রস্তাবের অনুমোদন

অধ্যাদেশ থেকে আইনে দুই বাজেট প্রস্তাবের অনুমোদন
ফাইল ফটো
Advertisement
Advertisement

মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে রূপ দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা মঞ্জুরিকৃত অর্থের বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়।

তবে সংসদ ভেঙে থাকা অবস্থায় নির্ধারিত সময়ে এ বিবৃতি উপস্থাপন করা সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে পরিণত করা হচ্ছে।

আরও পড়ুন

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য সরকারের আয় ও ব্যয়ের বিবৃতি সংসদে উপস্থাপনের বিধান থাকলেও সংসদ ভেঙে থাকায় তা করা সম্ভব হয়নি।

এ কারণে ৯৩ অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা এখন আইনে রূপ দেওয়া হচ্ছে।

একই বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্লুরিল্যাটারাল জয়েন্ট স্টেটমেন্ট ইনিশিয়েটিভের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট চুক্তিতে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad