খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’।

সোমবার দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

তিনি জানান, রোববার রাত থেকে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি সবার মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।

আহমেদ আজম খান আরও বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট- যাই বলেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় আগে থেকেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা যুক্ত ছিলেন জানিয়ে আহমেদ আজম খান বলেন, এখন এই চিকিৎসায় চীনের চিকিৎসকও যুক্ত হয়েছেন। তারা সবাই মিলে অক্লান্ত চেষ্টা করছেন। ‘বাদ বাকি আল্লাহ ভরসা’ বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর