রোববার মেট্রোরেল বন্ধের কারণ জানালেন কর্তৃপক্ষ

রোববার মেট্রোরেল বন্ধের কারণ জানালেন কর্তৃপক্ষ
Advertisement
Advertisement

মেট্রোরেলের ওপরের অংশে একজন ছাড়া আর কেউ ছিল কিনা তা নিয়ে নিশ্চিত না থাকায় তাৎক্ষণিকভাবে ট্রেন বন্ধ করা হয় বলে জানিয়েছে ঢাকায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)।

সোমবার সকালে এক বিবৃটিতে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘মেট্রোরেলের ওপরের অংশে আর কেউ ছিল কিনা তা নিয়ে নিশ্চিত না থাকায় তাৎক্ষণিকভাবে ট্রেন বন্ধ করা হয়।’

দুই-তিন ঘণ্টা ধরে পুরো লাইন সার্চ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতে বহুবার ম্যানুয়ালি চেক আর ভোরে সুইপিং ট্রেনে পুরো ট্র্যাক স্ক্যান করা হয়।

এ সময় তিনি বলেন, ‘যে পরিস্থিতি হোক, আমাদের প্রথম অগ্রাধিকার পাবলিক সেফটি। অপারেশন চালু রাখতে যতটুকু করা প্রয়োজন, আমরা সেটা করছি।’

মেট্রোরেলের ছাদে মানুষ ওঠার বিষয়ে  তিনি বলেন, ‘আমরা একজন বাচ্চাকে উদ্ধার করেছি এবং আরও দুই-তিনজনের উপস্থিতির ইঙ্গিত পেয়েছিলাম। ভিডিওতে বোঝা যায় মেট্রো কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে।’

আরও পড়ুন

ফারুক আহমেদ জানান, ভিডিওতে দেখা যায় ছেলেটি মেট্রোরেলের কামরার দরজা দিয়ে না উঠে ট্রেনের দুই কোচের সংযোগস্থলের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়ে।

ওই জায়গার প্লাস্টিক ও ফ্লেক্সিবল অংশে সে উঠে যায় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘এটা সৌভাগ্যকর  যে অংশটি ইলেকট্রিফাইড ছিল না। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

এ ঘটনায় কারা কারা জড়িত ছিল সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি জানিয়ে এমডি বলেন, নিশ্চিত না হয়ে তাৎক্ষণিকভাবে ট্রেন চালানো যায়নি।

এ সময় সাংবাদিকরা ঘটনার তথ্য এড়ানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা কোনো তথ্য এড়াইনি। ভুল বা বিভ্রান্তিকর তথ্য যেন না যায় সেজন্য সতর্ক থেকেছি, যাতে যাত্রীদের মনে অযথা ভীতি তৈরি না হয়।’

এর আগে, রোববার রাতে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় বন্ধ রাখা হয় রেল চলাচল। ঢাকার সচিবালয় স্টেশন এলাকায় তারা মেট্রো ট্রেনের ছাদের ওপর উঠে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

ডিএমটিসিএলের বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টা কারের মধ্যবর্তী স্থানে দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজনকে নামিয়ে আনতে সক্ষম হয় পুলিশ।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী বলেন, ‘একজন ট্রেনের ওপরে উঠেছে, আর একজন মেট্রোরেলের ট্র্যাকে নেমে দৌড় দিয়েছে, তার খোঁজ চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর