‘দেশি-বিদেশি চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে’

‘দেশি-বিদেশি চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে তাকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।

শুরুতে তাকে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও এখন তিনি রয়েছেন ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’।

আরও পড়ুন

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্ব পালন করছে।

বোর্ডে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জনহপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন বলে জানিয়েছে দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর