‘ভিসির প্রকাশ্যে ক্ষমা’সহ ৬ দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

‘ভিসির প্রকাশ্যে ক্ষমা’সহ ৬ দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
Advertisement
Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি পেশ করে তা দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউন ও ব্ল্যাকআউট করার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছয় দফা দাবি ধরেন শিক্ষার্থীরা।

এর আগে, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে জড়ো হন অনেক শিক্ষার্থী। এ সময় তারা ঘোষণা দেন, যে কোনো পরিস্থিতিতেই হলে অবস্থান করবেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো— অবৈধভাবে হল খালি করার নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে,  শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মদদে শিক্ষার্থীদের ওপর বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এ ছাড়াও হামলার সঙ্গে জড়িত কৃষি অনুষদের শিক্ষক আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল , শরীফ আর রাফি, কামরুজ্জামান, পশুপালন অনুষদের শিক্ষক বজলুর রহমান মোল্যা, জেনেটিক্সের মুনির, ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক আশিকুর রহমান  এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, গত ১ মাস ধরে চলমান একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসা সেই ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষার্থীরা জানান, এই ছয় দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad