ক্ষোভ ঝাড়লেন চমক

ক্ষোভ ঝাড়লেন চমক
রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কের গলার কাঁটা ব্যাটারিচালিত অটোরিকশা। যানবাহনগুলো প্রতিদিনই কোনো না কোন দুর্ঘটনা ঘটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এ নিয়ে অনেকেই পোস্ট করেন, ক্ষোভ ঝাড়েন। এবার এ নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেখানে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে। তিনি তার পোস্টে লিখেছেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’ এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকজুড়ে শুরু হয় বিতর্ক। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ বা কটাক্ষ করছেন।

অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন, রাজধানীর ট্রাফিক জ্যামের অন্যতম কারণ এই অটোরিকশাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল। তারা মনে করেন, এগুলো শুধু জ্যামই বাড়ায় না সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

অন্যদিকে একাংশের মতে, মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের অব্যবস্থাপনাই দায়ী। তাদের ভাষ্য, নিম্ন আয়ের মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ব্যাটারিচালিত রিকশার জন্য বিকল্প পথ ও নিয়মনীতি তৈরি করা দরকার।

চমক এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশ করে আলোচনায় এসেছেন। কখনো নারীদের অধিকার, কখনোবা স্বামী-সংসার নিয়ে তার খোলামেলা মতামত পাঠকদের মনোযোগ কেড়েছে। এবারও তার স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad