বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ১৩ জনের নামে মামলা

বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ১৩ জনের নামে মামলা
হত্যা মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুল মুন্সী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের নিহত সারফিন মোল্লার (৬০) ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে রোববার সিংগাইর থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।

হত্যা মামলায় সদ্য বহিষ্কৃত ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রউফুল মুন্সীকে প্রধান আসামি করা হয়েছে।

নিহত সারফিন মোল্লা। ছবি: টাইমস

এদিকে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি আব্বাস মোল্লা (৫২) এবং সন্দেহভাজন হিসেবে আজিজ মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, ২২ নভেম্বর সন্ধ্যার পর সারফিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

এ সময় স্থানীয়দের সহায়তায় সারফিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad