সাংবাদিক সমাজের বিভক্তি গণমাধ্যমকে দুর্বল করে: মির্জা ফখরুল

সাংবাদিক সমাজের বিভক্তি গণমাধ্যমকে দুর্বল করে: মির্জা ফখরুল
গণমাধ্যম সংস্কার নিয়ে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাংবাদিক সমাজের বিভক্তিতে রাজনৈতিক নেতৃত্ব পেশাদার সাংবাদিকদেরকে প্রভাবিত করার সুযোগ পায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই বিভক্তি গণমাধ্যমের স্বাধীনতাকেও দুর্বল করে ফেলে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। সাংবাদিকরা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায়। সাংবাদিকরা যদি কারো পকেটে ঢুকে যান, তখনই সমস্যা তৈরি হয়।

আরও পড়ুন

একারণেই অতীতে গণমাধ্যমের একটি অংশ কর্তৃত্ববাদী ব্যবস্থার সমর্থক হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলো আন্তরিকভাবে গ্রহণ ও বাস্তবায়ন না করা পর্যন্ত সেগুলো খুব সামান্যই প্রভাব ফেলতে পারবে।

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad