বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে বুলবুলের অনুরোধ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে বুলবুলের অনুরোধ
রোববার লাহোরে পিসিবি ও আইসিসির সভাতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি বুলবুলও। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বোতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও চুড়ান্ত সিদ্ধান্ত এসেছে পাকিস্তানের সরকারের কাছ থেকে। এই অচলাবস্থা কাটাতে রোববার লাহোরে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির প্রতিনিধি দল, উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। সেই বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পিসিবিকে অনুরোধ করেছেন তিনি।

সোমবার রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি, পিসিবি ও সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। সেই বিজ্ঞপ্তিতে জানা যায় বুলবুলের ভাষ্য, ‘পাকিস্তান যেভাবে এই সময়টায় বাংলাদেশের সমর্থন করেছে, আশা করি আমাদের ভাতৃত্ববোধ আরো দীর্ঘায়িত হবে। পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফরে যেসব সিদ্ধান্ত এসেছে, সেসবের আলোকে ক্রিকেটের ইকো সিস্টেমের স্বার্থে আমি ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটা তাদের খেলার অনুরোধ করেছি।

মূলত নিরাপত্তা শঙ্কায় সরকারি সিদ্ধান্তে ভারতে দল পাঠাতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আইসিসির সাথে দর কষাকষির পরেও বদলানো হয়নি বাংলাদেশের ভেন্যু। সি গ্রুপে লিটনদের বদলে খেলছে স্কটল্যান্ড। তাই বাংলাদেশকে ছাড়াই শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। আইসিসির এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের প্রভাব আছে দাবি তুলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা করে পাকিস্তান সরকার।

ব্রডকাস্টিং, বিজ্ঞাপনী চুক্তি, স্পন্সরশীপ, রাজস্ব, টিকেটিং মিলিয়ে যেহেতু এই ম্যাচের আনুমানিক মূল্য ৬১০০ কোটি টাকা। তাই আইসিসি চায়নি কোনোভাবেই এই ম্যাচটা বাতিল হোক। সেই মোতাবেক পিসিবির সাথে জরুরি বৈঠকে বসে আইসিসি। যেহেতু এই সিদ্ধান্তে বাংলাদেশও জড়িত, তাই ডাক পড়ে ্বিসিবি সভাপতি বুলবুলেরও। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আরও পড়ুন

পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, আগামী দুই একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা করে ভারতের ম্যাচ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পিসিবি সভাপতি নাকভি।

তবে টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিকে দেয়া তিনটি শর্ত সাপেক্ষে ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে পাকিস্তান। আইসিসির থেকে পাওয়া বার্ষিক রাজস্বের পরিমাণ বৃদ্ধি, ভারতের বিপক্ষে আবার দ্বিপাক্ষিক সিরিজ চালু ও ভারত-পাকিস্তান ম্যাচ হলে করমর্দন না করার সিদ্ধান্ত থেকে সরে আসা; এই তিন শর্ত পূরণ হলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

অবশ্য এনডিটিভির দাবি, বাংলাদেশের পক্ষে তিনটি দাবি আইসিসির কাছে পেশ করেছে পিসিবি; বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ, পার্টিসিপেশপন ফি ও ভবিষ্যতে আইসিসির একটি ইভেন্ট আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেয়া। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি কিছুই।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad