গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘হামিম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং জিকার সরদার ও হাসিব শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও তিন যাত্রী।

আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad