ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রমে মোট ৪ হাজার ৮৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রোববার কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন, ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন এবং ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কারাগারগুলোতে এই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়।


