লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিরিন রাখালিয়া গ্রামের সৌদি প্রবাস ফেরত বশির আহম্মেদের স্ত্রী। তাদের এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, চার বছর আগে রায়পুর পৌরসভার মধুপুর এলাকায় সরকারি পাউবোর জায়গায় বহুতল ভবন নির্মাণ করেন বশির। দুই মাস আগে তিনি দেশে ফেরেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক বৈঠকে তা মীমাংসার করা হতো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শিরিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। দুপুর ১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিরিনের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ হেফাজতে থাকা বশির জানান, ‘সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। শিরিন রাগ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমি কিছু জানি না।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য বশিরকে আটক করা হয়েছে। শিরিনের শরীরে আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর