ঠাকুরগাঁও সদর উপজেলায় পাট কাটার সময় বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মোহাব্বতপুর গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ওই গ্রামের আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের খেতে তারা পাট কাটছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


