গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার

গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

একই সঙ্গে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আরও পড়ুন

ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ ‘এফবি মা-২’ নামক একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গত ১৩ জুলাই ২০২৬ থেকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে দুই দিন পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, বুধবার সকাল ১০ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেন। পরে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ কর্তৃক একটি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান দল চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে বোটসহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad