উত্তরায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

উত্তরায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
সোহেল সানি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীররাতে ১০ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়ক থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, এসআই আবু সাঈদ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং প্রধান সোহেল সানিকে (২৩) গ্রেপ্তার করেন।

পরে আরাফাত, নাহিমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসআই আবু সাঈদ জানান, গ্রেপ্তারকৃত অপরজন এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাং পরিচয়ে একাধিক চক্র বিভিন্ন বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে নানাভাবে হয়রানি করছে। তারা চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত।

অনেকে গ্রেপ্তার হলে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এরা বেপরোয়া হয়ে উঠে। মঙ্গলবার রাতে সানির বার্থডে পার্টি আয়োজন করে মদ পান করে নাচ-গানের সময় পুলিশ তাদের আটক করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর