বান্দরবান সদর উপজেলায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ক্যওয়াংশে মারমা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সুয়ালক ইউনিয়নের লামার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিপ্লব মারমা জানান, সকালে টেলিভিশন সেট চালু করার জন্য মাল্টিপ্লাগের সুইচ দিতে গেলে এই ঘটনা ঘটে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ থানায় নিয়ে আসে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, ময়নাতদন্ত না করার জন্য স্বজনদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে।


