বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা

বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা
ব্যবসায়ীদের হামলার শিকার বিটিআরসি ভবন | ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

ঢাকার আগারগাঁওয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ– কমিশনার ইবনে মিজান টাইমস অব বাংলাদেশকে জানান,  একদল লোক আকস্মিকভাবে হামলা চালিয়ে ভাংচুর করেছে। ইটপটকেল ছুড়ে মারছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad