এনসিপি থেকে আরও একজনের পদত্যাগ

এনসিপি থেকে আরও একজনের পদত্যাগ
খান মুহাম্মদ মুরসালীন | ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’

পোস্টে তিনি জানান, এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি দলের মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল এবং নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।

বৃহস্পতিবার থেকে তিনি এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

পদত্যাগের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় মুরসালীন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশায় তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন

তবে সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, গণঅভ্যুত্থানের মূল শক্তি শ্রমিক, ছাত্র এবং বিশেষ করে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে দলটি প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

এ ছাড়া, জীবন বাজি রেখে রাজপথে দাঁড়ানো বহু নারী আজ রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়েছেন অভিযোগ করেন তিনি।

জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রশ্নে এনসিপি দৃঢ় অবস্থান নিতে পারেনি বলেও মন্তব্য করেন মুরসালীন। তিনি বলেন, ‘গণশক্তিকে একটি কার্যকর রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপ দিতে ব্যর্থ হওয়ায় দলটি দুর্বল হয়েছে।’

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অংশীদারদের সঙ্গে আপসে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভিডিও বার্তায় তিনি জানান, ১৯৭১ ও ২০২৪ উভয় সময়েই সাধারণ মানুষের আত্মত্যাগকে পাশ কাটিয়ে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পুনঃপ্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, তার সঙ্গে তিনি একমত নন।

বর্তমান এনসিপির রাজনৈতিক পথ এবং গণরাজনৈতিক ধারার পথ এখন ভিন্ন বলে উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad