জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার নতুন গান নিয়ে আসলেন। গানটির শিরোনাম ‘এই ব্যথা’।
‘এই ব্যথা কি তোমার অনুগত / চাইলেই রোদে এসে পেতে দেয় গা/ এই ব্যথা কি দিনান্তে কোনো হাওয়া/ স্বপ্নের মত সারা রাত্রি জেগে থাকা’- এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
বাপ্পা মজুমদার বলেন, অনেকদিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে । আরও আনন্দের ব্যপার হলো আজকে আমার বড় কন্যার জন্মদিন, এমনদিনে ‘এই ব্যথা’ গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে ।


