বরগুনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

বরগুনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরগুনা আমতলীর হরি মৃত্যুঞ্জয় এলাকায় স্ত্রী সুপ্রিয়া হালদারকে (৩৫) হত্যা মামলায় স্বামী অজয় হালদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

শুক্রবার বিকালে আমতলীর পাতাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুকুয়া ইউনিয়নের হরি মৃত্যুঞ্জয় এলাকায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মা সুপ্রিয়া হালদারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনরা।

আরও পড়ুন

পরে প্রতিবেশীরা সুপ্রিয়া হালদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গৃহবধূর মা দীপালি বলেন, ‘অজয় হালদারের পরকীয়ার জন্য ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি মামলা করেছি, আমার মেয়ে হত্যার বিচার চাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, `র‍্যাব-৮ অজয় হালদারের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানিয়েছে। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করেনি। এছাড়া এখনো কয়েকজন আসামি পলাতক। র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান করে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad