রাষ্ট্রপতি যেন দেশ থেকে পালাতে না পারেন: নাহিদ

রাষ্ট্রপতি যেন দেশ থেকে পালাতে না পারেন: নাহিদ
Advertisement
Advertisement

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তিনি যেন কোনোভাবেই সেফ এক্সিট বা দেশ থেকে পালাতে না পারেন।

শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার। আমরা এখানে এসে জানতে পারলাম, তিনি শারিরীক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যেন কোনোভাবেই সেফ এক্সিট বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তাকে গ্রেপ্তার করে বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের আাগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা নিয়ে গণঅভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নের অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad