ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক
Advertisement
Advertisement

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইসমাইল হোসেন রাজিবকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad