প্রেসক্লাবে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রেসক্লাবে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে অবস্থানরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বুধবার দুপুর দেড়টার পরে মিছিল নিয়ে সচিবলায়ের অভিমুখে যাত্রা করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন তারা।

প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামানা ও গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর কোনো সমাধান না আসায় বুধবার তারা ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad