বোর্ডিং ব্রিজে ধাক্কা, বিকল্প ফ্লাইটে লন্ডনযাত্রা

বোর্ডিং ব্রিজে ধাক্কা, বিকল্প ফ্লাইটে লন্ডনযাত্রা
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: উই
Advertisement
Advertisement

উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উড্ডয়ন অনুপযোগী হয়ে পড়ে সিলেট থেকে লন্ডনগামী উড়োজাহাজ। তাতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

বুধবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। টানা ৪ ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটের জন্য নির্ধারিত উড়োজাহাজটি সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে উড্ডয়নের আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লেগে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়। এই ঘটনার পর ওই ফ্লাইটটি স্থগিত করে সময়সূচি পরিবর্তন করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃর্পক্ষ জানায়, ফ্লাইটটিতে সিলেট থেকে ২৬২ জন লন্ডনগামী যাত্রী ছিলেন। তাদেরকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। ভুক্তভোগী যাত্রীদের জন্য শিগগিরই বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

দুপুর পৌনে ২টার দিকে বিকল্প উড়োজাহাজটি ওসমানী এয়ারপোর্টে অবতরণ করেছে জানিয়ে হাফিজ আহমেদ বলেন, ‘এটি একটি গ্রাউন্ড ইন্সিডেন্ট (মাটিতে হওয়া ঘটনা)। নিধার্রিত সময়ে ফ্লাইটটি ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে লন্ডনে ছেড়ে যাওয়ার শিডিউল করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad