বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম ও মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৯ ডিসেম্বর)। এ দিনটিকে সরকারিভাবে ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন করা হয়। দিবসটি ও ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ প্রদান উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘আমিই রোকেয়া’। এটি নির্মাণ করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রামাণ্যচিত্রটি বিটিভি, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি মিডিয়ায় মঙ্গলবার প্রদর্শনী করা হবে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন জানান, তারা সপ্তাহখানেক প্রামাণ্যচিত্রটির শুটিং সম্পন্ন করেছেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাপুর ও কুসুম শিকদার।
৮ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।


