ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জোট গড়তে চায় বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জোট গড়তে চায় বিএনপি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে’ যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি বৃহত্তর জোট গঠনের বিষয়ে বিএনপি বিবেচনা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায়। এই ঐক্য বজায় রাখার জন্য আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে, কেউ যেন বিভেদের পথে না যায়। বিরোধী শক্তিগুলোর বিদ্যমান ঐক্য সংরক্ষণ ও আরও সুদৃঢ় করাই বিএনপির লক্ষ্য। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।’

সোমবার দলের সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সারা দেশ থেকে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য জোরদার করাই ওই সভার মূল উদ্দেশ্য ছিল।’

তিনি আরও জানান, দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক চিন্তাধারাকে ভিত্তি করে বিএনপি একটি জাতীয় উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করতে চায়।

এ সময় তারুণ্যনির্ভর ও মেধানির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad