প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ, ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ, ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। ছবি: পিএমও
Advertisement
Advertisement

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সঙ্গে এটি দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ২৫ জুন তিনি তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

এর আগে ২৯ জুলাই দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৫ জুন পশ্চিমবঙ্গের স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। তার আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রণয় ভার্মা। বর্তমানে তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad