এসএসসিতে মানবিক বিভাগের অর্ধেকের বেশিই অকৃতকার্য

এসএসসিতে মানবিক বিভাগের অর্ধেকের বেশিই অকৃতকার্য
ফাইল ফটো
Advertisement
Advertisement

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের অর্ধেকের বেশিই অকৃতকার্য হয়েছে। সোমবার প্রকাশিত ফল থেকে এই তথ্য জানা গেছে।

সাধারণ বোর্ডে মানবিক বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে।
বিজ্ঞান বিভাগে ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ পাসের হারের বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। আর ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে। নয়টি বোর্ডের মধ্যে মানবিকে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা বোর্ড (৫৫ দশমিক ৬২ শতাংশ), আর সর্বনিম্ন পাসের হার দিনাজপুরে (৩৮ দশমিক ৭৫ শতাংশ)।

বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯০ শতাংশ পাসের হার যশোর বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড (৮৫.৯০ শতাংশ)।

সামগ্রিকভাবে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad