এসএসসিতে পাসের হারে দ্বিতীয় যশোর বোর্ড

এসএসসিতে পাসের হারে দ্বিতীয় যশোর বোর্ড
যশোর বোর্ডের ফল প্রকাশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

এসএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে যশোর বোর্ড। তবে কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। চলতি বছর এসএসসির ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৬৬ দশমিক ২৭।

গত বছরও দ্বিতীয় স্থানে থাকা যশোর বোর্ডের পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯। ফলে এবছর যশোর বোর্ডে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গতবছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ৪১০ জন।

সোমবার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি, যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। পাসের হার বা জিপিএ-৫ কিছুটা কমলেও এটিই প্রকৃত ফলাফল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad