পুলিশ সংস্কার রাতারাতি সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কার রাতারাতি সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ সংস্কারের কাজ করছে সরকার, তবে তা রাতারাতি সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা পুলিশ সংস্কারে কাজ করছি, তবে তা রাতারাতি নয়। আমরা ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী।’

রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে বলেন, ‘এদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এবং এটি যাচাই-বাছাই শেষে সংসদে বিল আকারে পেশ করা হবে।’

সাক্ষাৎকালে উভয় পক্ষ আইনশৃঙ্খলা, নিরাপত্তা, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী ইউএনডিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন।

আরও পড়ুন

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পুলিশ সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন গঠনে ইউএনডিপির অবদান অনস্বীকার্য।’

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এটিও যাচাই-বাছাই পরবর্তী সংসদে বিল আকারে পেশ করা হবে।’

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এপিবিএন কোনো তদন্তকারী সংস্থা নয়, তবে ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক এবং ইউএনডিপির রুল অব ল, আইন, বিচার ও নিরাপত্তা বিষয়ক অ্যাডভাইজর রোমানা শ্বেইগার উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad