পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এছাড়া ভিন্ন ভিন্ন তারিখে মাদরাসা ও স্কুল বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আসন্ন রমজান মাসের প্রথম দিন থেকে ৭ মার্চ পর্যন্ত হাইস্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। শুনানি শেষে আদালত পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
বিষয়টি টাইমস অব বাংলণাদেশ’কে নিশ্চিত করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
এর আগে ৫ জানুয়ারি আসন্ন রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান ইলিয়াছ আলী মন্ডল।


