আইজিপির পদত্যাগ!

আইজিপির পদত্যাগ!
আইজিপি বাহারুল আলম। ফাইল ফটো
Advertisement
Advertisement

চুক্তিভিক্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরির্দশক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে।

রোববার দুপুরে তিনি পদত্যাগ করেন এমন খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে এ খবর ছড়িয়ে পড়ে।

তবে কোনো কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। টাইমস অব বাংলাদেশ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তারা সবাই বলেছেন, বিষয়টি শুনেছেন।

এর আগে গত জানুয়ারি মাসেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবদন করেছেন। যা তার পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে।

জানা গেছে, আইজিপি রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করেন। এর পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতির সভা করেন।

আরও পড়ুন

এই সভা শেষে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও আইজিপি অফিসের কর্মকর্তারাও এ খবর শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে আইজিপির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে।

এর আগে ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন বাহারুল।

অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করছেন বলে শোনা গেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad