পালকিতে চড়ে ‘দম’-এর মহরতে পূজা চেরি

পালকিতে চড়ে ‘দম’-এর মহরতে পূজা চেরি
'দম'-এর মহরতে পালকি থেকে নামছেন পূজা চেরি। পাশে পরিচালক রেদওয়ান রনি ও দুই সহ-অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে
Advertisement
Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘দম’। ২৯ অক্টোবর রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত মহরতে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক, শিল্পী ও কুশলীরা। অনুষ্ঠানে পালকিতে চড়ে এসে সবার নজর কাড়েন নায়িকা পূজা চেরি।

অনুষ্ঠানে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা এবার এক দমে সিনেমাটা শেষ করতে চাই। এটি কঠিন একটি স্ক্রিপ্ট, তাই নির্মাণ প্রক্রিয়াও চ্যালেঞ্জিং।’ পরিচালক রেদওয়ান রনি জানান, শুটিং শুরু হবে কাজাখস্তানে, কারণ সেখানে গল্পের উপযোগী লোকেশন ও টেকনিক্যাল সাপোর্ট পাওয়া গেছে।

‘দম’-এর চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও সাইফুল্লাহ রিয়াদ–এর সঙ্গে পরিচয় করিয়ে দেন পরিচালক। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্পে কিছু অংশ ফিকশন যোগ করে নির্মিত হচ্ছে বলে জানান তিনি।

সিনেমার প্রধান চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। পূজা বলেন, ‘দম’ আমার অভিনয় জীবনের পুনর্জন্মের মতো। এমন চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’ তিনি জানান, সিনেমায় মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে হবে তাকে।

আরও পড়ুন

প্রথমবার চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে কাজ করছেন পূজা। নিশো বলেন, ‘এই সিনেমার জন্য আমি এক মাসে ১২–১৪ কেজি ওজন কমিয়েছি। চরিত্রের জন্য এখনকার ওজন ৮৩ কেজি।’ অন্যদিকে চঞ্চল বলেন, ‘দুই বছর ধরে এই চরিত্রের জন্য অপেক্ষা করছি। দম হবে আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’

মহরতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, গীতিকার কবির বকুল, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, সংগীতশিল্পী কনাসহ বিনোদন অঙ্গনের অনেকে।

রেদওয়ান রনির পরিচালনায় এবং চরকির সহযোগিতায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad