দ্রুত গণভোটের আদেশ জারির আহ্বান জামায়াতের

দ্রুত গণভোটের আদেশ জারির আহ্বান জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘আজ-কালের মধ্যেই’ গণভোটের আদেশ জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।‌

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

নায়েবে আমির বলেন, ‘নভেম্বরের মধ্যেই গণভোট চাই। চাপে হোক বা অন্য কোনো কারণে হোক গণভোটের আদেশ জারি করতে দেরি করলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। কোনোভাবেই কারও চাপে সরকার যেন একই দিনে নির্বাচন ও গণভোট না দেয়।’

সংস্কার প্রসঙ্গে বিএনপির কঠোর সমালোচনা করেন তিনি। মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি সংস্কার চায়নি। একটা পর্যায়ে মানুষের চাপে দলটি জাতীয় ঐকমত্য কমিশনের সভায় অংশগ্রহণ করে। কিন্তু এখন বিএনপি কোনোকিছু মানতে চাইছে না।’

কমিশনের সুপারিশ ইতিবাচক বলেও মনে করেন তিনি।

নায়েবে আমির আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে। যার দায় ড. ইউনূস ও সরকারকে নিতে হবে।‌ দেশের মানুষ সংস্কারের লক্ষ্যে আশাবাদী। সেটি পূরণ না হলে মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad