পাপারাজ্জি দেখে পালালেন আরিয়ান

পাপারাজ্জি দেখে পালালেন আরিয়ান
আরিয়ান খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফটোসাংবাদিক দেখেই মুখ লুকিয়ে দৌড়—আবারও আলোচনায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে যোগ দিতে মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে পৌঁছান তিনি। আর সেখানেই ধরা পড়ে এমন একটি মুহূর্ত, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুই বন্ধুকে নিয়ে পার্টিতে হাজির হন ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা আরিয়ান খান। হোটেলের প্রবেশপথে তার উপস্থিতি টের পেতেই ভিড় করেন পাপারাজ্জিরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল গাড়ি থেকে প্রথমে নামেন তার দুই বন্ধু। ছবি তোলা শুরু হতেই নিরাপত্তাকর্মীদের একজন চিৎকার করে বলেন, ‘চলো চলো, অনেক হয়েছে!’ ঠিক সেই মুহূর্তেই গাড়ি থেকে নেমে মাথা নিচু করে দ্রুত হোটেলের ভেতরে ঢুকে পড়েন আরিয়ান। ক্যামেরার দিকে তাকানো তো দূরের কথা, কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি।

বলিউড তারকাসন্তানদের ক্যামেরা এড়িয়ে চলা নতুন কিছু নয়। তবে আরিয়ানের এমন আচরণ নতুন করে কৌতূহল তৈরি করেছে। অনেকের প্রশ্ন, সাম্প্রতিক ‘মধ্যমা প্রদর্শন’ বিতর্কের প্রভাবেই কি এবার ক্যামেরার সামনে নিজেকে আড়াল করলেন তিনি?

২০২১ সালের নভেম্বরে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়িয়ে এক মাসেরও বেশি সময় জেলে থাকতে হয়েছিল আরিয়ান খানকে। সেই অধ্যায় পেরিয়ে ‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেও বিতর্ক যেন তার পিছু ছাড়েনি। সম্প্রতি বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ক্লাবে উপস্থিত অতিথিদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেন তিনি। এ ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন আইনজীবী ওয়েইজ হুসেইন। পাশাপাশি কর্নাটক রাজ্য নারী কমিশনেও অভিযোগ জমা পড়ে।

তবে এই বিতর্কের মধ্যেই কলকাতা সফরে গিয়ে টালিউড অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় আরিয়ানকে। সে সময় ফটোসাংবাদিকদের সামনে তাকে বেশ স্বচ্ছন্দই দেখা গেছে। অথচ এবার নাইটক্লাবে ঢোকার আগে ক্যামেরা দেখেই এমন তড়িঘড়ি—এই বৈপরীত্য নিয়েই সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad