দিনাজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহসভাপতি শেখ মো. শাহ আলম ওরফে জীবন গ্রেপ্তার | ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরে চলমান ‘ডেভিল হান্ট অপারেশন-২’ এর অংশ হিসেবে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মো. শাহ আলম ওরফে জীবনকে (৩৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গঠন করা হয়।

এ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গেপ্তার করে।

আসামি শেখ মো. শাহ আলম দিনাজপুর জেলার কোতয়ালী থানার কাঞ্চন কলোনি এলাকার বাসিন্দা। তার বর্তমান ঠিকানা ঢাকার তেজগাঁও থানার ফার্মগেট এলাকার মনিপুরি পাড়া।

আরও পড়ুন

আসামির বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। আওয়ামী লীগে সরকার আমলে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে জানায় পুলিশ।

গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শেখ মো. শাহ আলম।

তবে সম্প্রতি পালাতক ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন–এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় নিশ্চিত করে পুলিশ।

এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এ ছাড়া, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad