শরিয়াহভিত্তিক ৫ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে বুধবার দুপুরে এই সিদ্ধান্ত ।
বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
এদিন সকালে ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের ডেকে বোর্ড ভেঙে দেওয়ার চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের ডাকেন গভর্নর আহসান এইচ মনসুর।
দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসে ব্যাংকের চেয়ারম্যানরা কোম্পানি সচিবের কাছ থেকে এই চিঠি গ্রহণ করে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়।
চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে বড় অংকের সহায়তা দেয়ার পরও যেহেতু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি, তাই বর্তমান পর্ষদ বিলুপ্ত করা হলো।
ব্যাংকগুলোতে এখন বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসকরা বসবেন।


