পঞ্চগড়ে খেলার সময় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে খেলার সময় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পঞ্চগড় সদর উপজেলায় খেলার সময় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী রায়হান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খেলাধুলার একপর্যায়ে রায়হান বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad