পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) রুটের সরাসরি ফ্লাইট।

রোববার রাত থেকেই এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

জানা গেছে, আজ রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, এ রুট পুনরায় চালুর ফলে জাপানগামী যাত্রীরা ট্রানজিট ছাড়াই সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন। এতে যেমন ভ্রমণের সময় কমবে, তেমনি যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সুবিধাজনক হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad