গণতন্ত্রী পার্টি নেতা খন্দকার নূরুর স্মরণসভা শুক্রবার

গণতন্ত্রী পার্টি নেতা খন্দকার নূরুর স্মরণসভা শুক্রবার
Advertisement
Advertisement

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নূরুর রহমান সেলিমের স্মরণে আগামী শুক্রবার এক শোকসভার আয়োজন করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শুক্রবার বিকাল ৪টায় এ শোকসভা অনুষ্ঠিত হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠেয় এ শোকসভায় মরহুম খন্দকার নূরুর রহমান সেলিমের কর্মময় রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আত্মত্যাগ এবং দরিদ্র কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা আলোচনা করা হবে।

শোকসভায় প্রধান অতিথি থাকবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ ছাড়া দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোকসভায় অংশগ্রহণ করে বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ সিকদার। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সকলকে যথাসময়ে উপস্থিত থেকে শোকসভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad