ওষুধ ভেবে কীটনাশক পান, প্রাণ গেল বৃদ্ধের

ওষুধ ভেবে কীটনাশক পান, প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ ভেবে ভুল করে কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

স্বজনরা জানিয়েছেন, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দৃষ্টিশক্তিও অনেকটা কমে গিয়েছিল। নিয়মিত সেবনের জন্য তার ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল।

এদিন বিকালে বাড়িতে অন্য কেউ না থাকায় তিনি ওষুধের বোতল ভেবে ভুল করে ঘরে থাকা কীটনাশক পান করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়ি ফিরে এসে দেখেন, শাহ আলী মেঝেতে পড়ে আছেন এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

আরও পড়ুন

পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, পরিবারের কারও সঙ্গে শাহ আলীর কোনো বিরোধ ছিল না। দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় ভুলবশত তিনি কীটনাশক পান করেছেন বলে পরিবারের ধারণা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad