যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী

যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াত-এনসিপির রাজনীতি দেশকে কিছু দিতে পারবে না উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারা দেশের জন্য কী করতে পারবে, তাদের কাছে জনগণ কী আশা করতে পারে। যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই। মানুষ তাদের বিশ্বাস করে না।’

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের পথে হাঁটলে জনগণ বিএনপিকেও বিশ্বাসের জায়গায় রাখবে না। তিনি বলেন, ‘১৭ বছর ধরে চাকরি বা সামাজিক কাজের ক্ষেত্রে আওয়ামী লীগের যে ধারাবাহিকতা ছিল, তাদের স্মরণ করে যদি একই পথে হাঁটি, মানুষ আমাদের বিশ্বাসে রাখবে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে।’

নেতাকর্মীদের সহনশীল আচরণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ১৭ বছরের শাসন দেখার পর এখন আর আওয়ামী লীগকে নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। বক্তব্য যেন কেউ আহত বা মনে কষ্ট না পান, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad