নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
দুর্ঘটনা কবলিত বাস। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটির ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে যায়। এ সময় বাসের ধাক্কায় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের ভেতরে থাকা শিশুসহ দুইজন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক বলেন, ‘আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়।’

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad