নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি আর তা জমা দেননি।

গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি শুরু থেকেই বলেছি, নির্বাচন করব না। আমার আগে থেকেই সেটা সিদ্ধান্ত ছিল। তাই সরকার থেকে সরতে চাইনি। তবে সরকার মনে করছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সরকার থেকে সরে দাঁড়িয়েছি।’

এর আগে রোববার রাতে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে মাহফুজ জানান, জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনীয় সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই এনসিপির অংশ হতে রাজি নন।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা তিন ছাত্রনেতার একজন ছিলেন মাহফুজ আলম। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন এনসিপি ও নাগরিক কমিটিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল।

তবে চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর তিনি এনসিপি থেকে নির্বাচনে প্রার্থী হবেন কি না–এ নিয়ে জল্পনা চলছিল।

জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক যুক্ততা চূড়ান্ত হওয়ার পর এবার তিনি দলটির সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত স্পষ্ট করেন। পরে সোমবার নিজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর