অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড
লঞ্চে অসুস্থ নারীকে কোস্ট গার্ডের জরুরি সেবা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় এক ব্যক্তি তার অসুস্থ মেয়েকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এমভি ইমাম হাসান’ লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

লঞ্চটি রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তার বাবা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সদরঘাট থেকে সিএনজিতে করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর