নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা যাবে না: সেনাপ্রধান    

নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা যাবে না: সেনাপ্রধান    
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের জনসংখ্যার ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: টাইমস

তিনি বলেন, ‘ভালো মানুষ হতে হবে। নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব এবং ক্ষমতায়ন চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সে জন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।’

নতুন ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, পূর্বসুরীদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। বর্তমান সব ক্যাডেট ও প্রাক্তনদের সফলতা কামনা করে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad