বহিষ্কৃতদের ফিরিয়ে আনছে বিএনপি

বহিষ্কৃতদের ফিরিয়ে আনছে বিএনপি
Advertisement
Advertisement

গত এক সপ্তাহে তৃণমূল পর্যায়ের ৬০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সময় নতুন করে বহিষ্কার হয়েছেন ২৫ জন। আগামী সংসদ নির্বাচনের আগেই কোন্দল-দ্বন্দ্ব মিটিয়ে সাংগঠনিক অবস্থা ঠিক রাখতে এমন ব্যবস্থা নিচ্ছে দলটি।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর দখল-চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মনোনয়ন প্রত্যাশা নিয়ে সংঘাতের কারণে প্রায় ৭ হাজার নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের অনেকের আবেদনে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। অন্যদিকে, দলীয় প্রার্থী ঘোষণার পর যারা এর প্রতিবাদে সংঘাত-সংঘর্ষের পথে গেছেন, তাদের অনেককে বহিষ্কার করা হচ্ছে।

দলের দেওয়া মনোনয়নের প্রতিবাদে সহিংস প্রতিবাদ করে সর্বশেষ বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বিএনপির পাঁচ নেতা। তারা হচ্ছেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘টাইমস অব বাংলাদেশ’কে বলেছেন, যেসব বহিষ্কৃত নেতা নিজেদের ভুল বুঝতে পেরে আবেদন করেছেন, তাদের শর্তসাপেক্ষে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আর সতর্ক করে দেওযার পরেও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।

বিএনপির একাধিক নেতা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল অনেক কম ছিলো। তবে তখনো কয়েকটি এলাকায় দলের কমিটি গঠন নিয়ে বিভেদের কারণে কোনো কোনো নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের দায়েও বহিষ্কার হয়েছেন বেশ কয়েকজন নেতা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বেলায় তাদের আবেদনকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

খুলনায় কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে আপত্তি জানানোর কারণে ২০২১ সালে বহিষ্কার হয়েছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তবে এরপরও তিনি দল ছেড়ে যাননি। বরং নিজের সমর্থক-অনুসারীদের নিয়ে বিএনপির সব কর্মসূচি পালন করে গেছেন। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে খুলনা-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া দলীয় নির্দেশ অমান্য করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এজন্য তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। নজরুল ইসলাম মঞ্জুর মত তিনিও বিএনপির সকল কর্মসূচি পালন করে আসছেন। তাকেও বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে সংসদ নির্বাচনে দলের পক্ষে কাজ করতে বলা হয়েছে।

এদিকে, নতুন করে কোন্দল সৃষ্টির সম্ভাবনা এড়াতে নির্বাচনের আগে বিএনপির জেলা কমিটিগুলোর সম্মেলন স্থগিত করা হয়েছে।

বিএনপির একাধিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জানান, সারা দেশে দলের সাংগঠনিক জেলা ৮২টি। এর মধ্যে অধিকাংশ জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। অনেক জেলায় আহ্বায়ক কমিটি দিয়ে কাজ চালানো হচ্ছে। উপজেলা ও থানা শাখা পর্যায়ে কমিটি গঠন নিয়েও দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভেদ লেগেই আছে। সংসদ নির্বাচনের আগে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার স্বার্থে আপাতত এসব কমিটি গঠন থেকে বিরত থাকবে বিএনপি। এজন্য জেলা কমিটিগুলোর সম্মেলন স্থগিত রাখা হয়েছে।

দলের কয়েকজন সিনিয়র নেতা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনায় তৃণমূল পর্যায়ে কোন্দল বেড়ে গেছে। এমন পরিস্থিতি নির্বাচনের সময় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দলের হাইকমান্ড থেকে অভ্যন্তরীণ কোন্দল মেটানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর ৬টা ১৪ মিনিটে শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস দুইটির আগুন নেভান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad