কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
এরা দুজনই আওয়ামীপন্থী হিসেবে পরিচিত।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা আলাদা দুই অফিস আদেশে একথা জানানো হয়।
এর আগে গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের গত জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লববিরোধী ভূমিকা চিহ্নিত করতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন।
সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী এই শিক্ষকদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানবিরোদী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা অফিস আদেশে বলা হয়েছে।
সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১তম সভায় এই দুই শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকালে এই শিক্ষকদের জীবনধারণ ভাতা দেওয়া হবে বলেও আদেশে বলা হয়েছে।


