ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবারে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শাহ আলী মার্কেটের সামনে এবং সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, মিরপুর-১০ এর শাহ আলী মার্কেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সোয়া ৬টার বেতার ভবনের প্রধান ফটকের সামনে একটি ককটেল ছুড়ে মারে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শেরে বাংলা নগর থানা জানিয়েছে, আশপাশের সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এসব ককটেল বিস্ফোরণের মধ্যেই রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
সোমবার সাড়ে ৭টার দিকে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই বাসটিতে আগুন দেওয়া হয়।


